Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

বিদ্যাধরী নদীর জল বাঁচানোর দাবিতে ১৪ কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ মিছিল করলেন মৎস্যজীবীরা

মালঞ্চ, ১৮ অক্টোবরঃ

রবিবার সকাল ৯ টায় মালঞ্চ ব্রিজ থেকে পায়ে হেঁটে কুলটি লকগেট পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার পায়ে হেঁটে নদী বাঁচানোর দাবিতে পথে নামেন মৎস্যজীবীরা। কলকাতা থেকে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে বিদ্যাধরী নদীতে। বিশেষ করে কলকাতা লেদার কমপ্লেক্সের আবর্জনা খালে ফেলা হচ্ছে আর সেই খালের জল এসে মিশেছে বিদ্যাধরী নদীতে। যার ফলে বিদ্যাধরী নদীর জল মাছ চাষের অনুপযুক্ত হয়ে পড়েছে।

ফলে বিদ্যাধরী নদী কে দূষণমুক্ত করার ডাকে আজ মৎস্যজীবীদের কয়েকটি সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামেন। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী কমিটির সভাপতি আম্বিয়া হোসেন, মিনাখা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ চন্দ্র পার্থ সহ আরো অনেকেই।

তাদের মূলত দাবি-
১) কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পৌর কারখানার অপরিশোধিত নোংরা জল বিদ্যাধরীতে ফেলা চলবে না।

২) অবিলম্বে বিদ্যাধরী দূষণমুক্ত করতে হবে।

৩) অপদার্থ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর বিরুদ্ধে শাস্তি মূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৪) নদীদূষণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন তারা।

আজকের আন্দোলনে তাদের মূন স্লোগান ছিল জল বাঁচাও মানুষ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও জীবন বাঁচাও।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories