Sunday, October 25, 2026
24 C
Kolkata

খানাকুলে আয়োজিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন

হুগলি, ১৯ অক্টোবরঃ

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলির খানাকুলের রামনগরে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি দিলীপ যাদব, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু ব্যানার্জী , খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, ব্লক সভাপতি অভিজিত বাগ, যুব সভাপতি মতিয়ার রহমান বাপি, তৃণমূল নেতা অসিত সিংহ রায়, পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলী, সেখ সাকিম সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ তৃনমূলের অন্যান্য কর্মীবৃন্দ। জেলা নেতৃত্ব বলেন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ও উন্নয়নে সামিল হয়ে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা দেখা, এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দূর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালন করুন এই আবেদন সকলের কাছে জানান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories