Friday, October 23, 2026
27 C
Kolkata

বাঁশখালীতে ১১ বছরের ছাত্রীকে ধর্ষণ, কুমিল্লা থেকে ধর্ষক গ্রেপ্তার

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

পড়ানোর ফাঁকে ১১ বছরের শিশুকে চারবার ধর্ষণ করেছে মাদ্রাসা শিক্ষক নিজেই। ঘটনাটি চট্টগ্রামের বাশঁখালী উপজেলার চাম্বল এলাকায় ঘটলেও ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই মাদ্রাসা শিক্ষক। অবশেষে রোববার (১ নভেম্বর) রাত ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার শিক্ষক হলেন মোজাম্মেল হক। তিনি বাঁশখালীর চাম্বল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। ভিকটিম শিশুও একই এলাকার বাসিন্দা।

এর আগে গত ১৯ অক্টোবর এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন। ওই মামলায় মো. মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন
র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, মক্তবে পড়ানোর ফাঁকে ১১ বছরের শিশুকে চার চারবার ধর্ষণ করে শিক্ষক মোজাম্মেল হক। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় তাকে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories