Friday, October 23, 2026
27 C
Kolkata

হালুয়াঘাটে সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মো. জাকিরুল ইসলাম

ময়মনসিংহ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সাময়িকী হালুয়াঘাট দর্পণ ও স্থানীয় তরুণ প্রজন্মের উদ্যোগে সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে ধারাবাহিকতায় আজ রবিবার উপজেলার ঘোষবেড় শিমুলতলা সমাজ কল্যাণ পাঠাগারে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ছাত্রলীগ সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং জুগলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জুনায়েদ কমর উদ্দিন পরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ করিম শান্ত। এছাড়াও বক্তব্য রাখেন জুগলী ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ মোর্শেদ আলম, সমাজ চিন্তক রোনাল্ড বিপ্লব মিত্র, কবি পরাগ রিছিল, উপজেলা ছাত্রলীগ কর্মী শেখ ফরিদ আহমেদ রিয়াদ, মোঃ মাজহারুল ইসলাম, ইযাজ আহমেদ, মোঃ ইমরান হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জিয়াউর রহমান, ইমরান হোসেন, মোঃ লাল মিয়া, সোহেল মিয়া, হারুন আর রশিদ। আল-আমিন, মাসুদুর রহমান, নাজমুল হক, হাসিম মিয়া, বিল্লালসহ প্রায় অর্ধশত স্থানীয় তরুণ ও সমাজচিন্তক কর্মীরা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে জুগলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ এমদাদুল হক কে আহ্বায়ক এবং হালুয়াঘাট দর্পণ’র সম্পাদক মাহমুদ আবদুল্লাহ কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ঠ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories