Friday, October 23, 2026
31 C
Kolkata

স্ত্রীর প্রেমিকের ছেলেকে পিটিয়ে খুন, অভিযুক্ত পলাতক

এনবিটিভি ডেস্ক, মুর্শিদাবাদ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জনৈক পিন্টু দাসের বাবার। তাকে ধরতে না পেরে পিন্টুকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিআরপিএফের এক জওয়ানের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভগবানগোলার ঘটনায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলার লতিকাকুড়ি এলাকায় বাড়ি পিন্টু দাসের। তাঁর বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে স্থানীয় এক সিআরপিএফ জওয়ানের স্ত্রীর। সম্প্রতি ঘটনাটি জানতে পারেন ওই জওয়ান। দুই পরিবারে তুমুল অশান্তি হয়। অভিযোগ, পিন্টুর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয় ওই জওয়ান। ভয়ে পালিয়ে যান পিন্টুর পরিবার, মঙ্গলবার রাতে বাড়ি ফেরেন পিন্টু। খবর পেয়ে দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় ওই জওয়ান। অভিযোগ, পিন্টুকে বেধড়ক মারধর করা হয়। পরে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়ে তাঁকে। সকালে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পিন্টুর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Hot this week

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Related Articles

Popular Categories