Tuesday, June 9, 2026
39.5 C
Kolkata

নাটোরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের মানববন্ধন

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নাটোরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ভাস্কর বাগচী, সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি লিটন সরকারসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন,কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময়ে হামলা চালান হচ্ছে। পরে এসব ঘটনার কোন বিচার হচ্ছে না এবং সাম্প্রদায়িক এসব হামলাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বক্তারা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুরাদনগরের ঘটনার দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়াও যাতে করে কেউ সাম্প্রদায়িক সমপ্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি: চন্দন কুমার নাগ বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নাটোর জেলা শাখা। সভাপতি: অসীম কুমার মন্ডল বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বাগাতিপাড়া উপজেলা শাখা নাটোর। সাধারণ সম্পাদক: ভরত কুমার মন্ডল বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোট বাগাতিপাড়া উপজেলা শাখা নাটোর। অতিথিবৃন্দ: সঞ্জয় কুমার, প্রদীপ কুমার পাল, গণেশ কুমার মন্ডল ও পরিমল কুমার খামারি।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories