Friday, July 24, 2026
27.2 C
Kolkata

হালুয়াঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন ডুহসার তালবীজ রোপন

 

মো. জাকিরুল ইসলাম

ময়মনমিংহ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ও বজ্রপাত নিরসনে সহয়তাকারী হিসেবে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ধুরাইল ইউনিয়ন অনার্স স্টুডেন্ট’স এসোসিয়েশন (ডুহসা) এর আয়োজনে উপজেলার ধুরাইল ইউনিয়নের শিমুলতলী বাজার থেকে ধরাবন্নী হাফেজিয়া মাদ্রসা এবং ধুরাইল বাজার থেকে গোরকপুর পর্যন্ত মোট ১০ কিলোমিটার রাস্তায় বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে ১ হাজার তালের বীজ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

সংগঠন এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ এর সঞ্চালনায় এবং সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালের বীজরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ধুরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিছ উদ্দিন সুমন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্ঠা রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক সহ- সভাপতি রাসেল আহমেদ, ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস, স্থানীয় ইউপি মেম্বার ইমান আলী, প্রভাষক সফিকুল ইসলাম লিটন, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দফতর সম্পাদক মোজাম্মেল হক, তালবীজ সরবারহকারী আল আমিন,এবং সক্রিয় সদস্য আলমগীর, সজিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি মো. জাকিরুল ইসলাম জানান, ইউনিয়নের ৩ টি প্রধান সড়কে ১ হাজার তালবীজ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ প্রথম দিনে আমরা শিমুলতলী বাজার থেকে ধরাবন্নী সড়কে সকলের সহযোগিতায় ৩ শত তালবীজ রোপন করতে সক্ষম হয়েছি। ধাপে ধাপে বাকী সড়ক গুলিতে তাল বীজ রোপন করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন আমাদের এলাকার এই শিক্ষার্থীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে আমি অত্যান্ত আনন্দিত হয়েছি। তাঁরা এই দেশের ও মানুষের জন্য এবং প্রকৃতির কথা চিন্তা করে যে উদ্যোগ গ্রহণ করেছে তা স্বরণীয় হয়ে থাকবে।

প্রান্তীক এক কৃষক জানান, টিভিতে খালি দেহি মাইষের পুলাপান রা উদ্যোগ নিয়া তাল গাছ লাগা, কষ্ট অইতো! আমগর এইনে কি এরুম পুলাপান নাই? যাই হোক আমি আইজ আনন্দিত। যে আমাগোর সন্তানরা আইজ তালবীজ লাগাইলো। এগোর জন্য অনেক দোয়া রইলো।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories