Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সিংড়ায় ইউটিউব চ্যানেলের প্রথম সিলভার প্লে-বাটন সন্মাননা র্অজন করলো মাধব চন্দ্র দাস

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ


নাটোরের সিংড়ায় নিজ পেশা নরসুন্দরের কাজ ছেড়ে র্শটফিল্ম আর নানা রকম ভিডিও তৈরী করে ইউটিউব চ্যানেলের পিছনে দিন রাত পরিশ্রম করে যাওয়া সেই মাধব চন্দ্র দাস এবার গুগল ইউটিউব চ্যানেল থেকে সিংড়ার প্রথম ফেরিফাইড ব্যাচ ও সিলভার প্লে-বাটন সন্মাননা অর্জন করলো। মাধব চন্দ্র দাসের পরিচালনায় দাস মিডিয়া অফিসিয়াল চ্যানেলের এই সন্মাননা গতকাল ডাকযোগে তার হাতে পৌছে দেন গুগল ইউটিউব প্রতিষ্ঠান।
ইউটিউবার মাধব চন্দ্র দাসের জন্মস্থান নাটোরের সিংড়ার বিলদহর গ্রামে হলেও বর্তমান তিনি সিংড়া সরকার পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। পেশায় একজন নরসুন্দর। প্রায় ২০ বছর ধরে সিংড়া পেট্রো বাংলা রোডে মাধব চন্দ্র দাস এই পেশায় সাথে জড়িত থাকলেও আজ থেকে ২বছর আগে নিজ পেশা ছেড়ে দেন। ঝুকে পড়েন নিজের পরিচালিত ইউটিউব চ্যানেলে। চ্যানেলের জন্য শর্টফিল্ম আর নানা স্বাদের ভিডিও তৈরী করতেই সময় কাটান তিনি। তাঁর দাস মিডিয়া ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় ২লাখ ৩০ হাজার।
মাধবচন্দ্র দাস বলেন,ইউটিউবের গুগল থেকে কয়েকবার টাকা পেয়েছি। এসব টাকা দিয়েই আমার চ্যানেলের জন্য নতুন কিছু করার চেষ্টা করি। প্রায় ১০০ টির মতো র্শটফিল্ম তৈরী করেছি। পাশা পাশি অন্যান্য ভিডিও করেছি। সৃজনশীল কাজ করতে ভালো লাগে। পেশার চেয়ে নেশাই আমার কাছে এখন বড় হয়ে দাড়িয়েছে।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories