Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে শীর্ষ আদালতের কটাক্ষের মুখে কেন্দ্র

 কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে শীর্ষ আদালতের কটাক্ষের মুখে কেন্দ্র। সোমবার কোভিড টিকা নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, এই নীতিতে গ্রামাঞ্চল অবহেলিত। যার সংশোধন প্রয়োজন। কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে নীতি গ্রহণের কথা বলেছে শীর্ষ আদালত। এমনকি কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে শীর্ষ নেতৃত্ব।
নির্দিষ্ট অ্যাপ কো-উইনে রেজিস্ট্রেশন করেই মিলছে টিকা গ্রহণের নির্দিষ্ট সময়। তবে এই অ্যাপ নিয়ে এবার প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিদের প্রশ্ন, পরিযায়ী শ্রমিক, কৃষকরা কীভাবে অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন করাবেন? কেন্দ্র কি মনে করে, সবাই ডিজিটাল মাধ্যমে এতটাই সক্রিয়? এরপরই শীর্ষ আদালতের পরামর্শ, টিকানীতি সুস্পষ্ট ও সরল করতে হবে। এছাড়া এদিনের শুনানিতে সরকারি ও বেসরকারি স্তরে টিকার দু’রকম দাম নিয়েও কেন্দ্রকে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কেন্দ্রর তরফে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

তাঁকে ভর্ত্‍সনার মুখে পড়তে হয়। শীর্ষ আদালতের পরামর্শ, দেশজুড়ে টিকার একটাই দাম হওয়া উচিত। কেন্দ্রের দাবি, ২০২১ এর ডিসেম্বরের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তবে তার মাঝেই টিকানীতি নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক সমালোচনার মুখে পড়তে হল দিল্লিকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories