Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

হোয়াটসঅ্যাপ নিয়ে এল দুর্দান্ত ফিচার, জেনে নিন

নয়াদিল্লি: ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে ব্যবহারকারীদের জন্য। যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একই ফিচার ব্যবহার করতে করতে বিরক্ত না হয়ে যান, সেই জন্যই প্রধানত ফিচারে নতুনত্ব নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তবে, এবার হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য যে সুবিধাটি নিয়ে এসেছে, তা একেবারেই আলাদা এবং গ্রাহকরা বহুদিন ধরেই এমন একটি সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মাত্র ডিভাইস থেকে ব্যবহার করতে পারতেন। তবে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি আলাদা আলাদা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। শুনেই মনটা ভাল হয়ে গেল নিশ্চয়ই? জানা যাচ্ছে, বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টকেই ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করার কথা জানাচ্ছিলেন। তাঁদের সুবিধার্থে খুব শীঘ্রই নতুন এই সুবিধা নিয়ে আসতে চলেছে মার্ক জুকারবার্গের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের আপডেটস ট্র্যাকিং প্ল্যাটফর্ম WABetaInfo সম্প্রতি টুইটারে জানিয়েছে যে, খুব শীঘ্রই তারা এই ফিচার নিয়ে আসতে চলেছে সমস্ত গ্রাহকদের জন্য। এই মুহূর্তে এই সুবিধা কিছু সংখ্যক গ্রাহকদের জন্য সক্রিয় রয়েছে। এবং খুব তাড়াতাড়ি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই এই পরিষেবা পেতে চলেছেন।

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধা পেতে গেলে কী করতে হবে? হোয়াটসঅ্যাপের আপডেটস ট্র্যাকিং প্ল্যাটফর্ম WABetaInfo এই প্রসঙ্গে জানিয়েছে যে, ব্যবহারকারীদের প্রথমেই হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। সবথেকে মজার বিষয় হল, সক্রিয় ইন্টারনেট কানেকশন ছাড়াই অতিরিক্ত ডিভাইসগুলি মূল ডিভাইসে চলবে। অন্য ডিভাইসে একবার সংযুক্ত হয়ে গেলে আপনি চাইলে প্রধান ডিভাইস থেকে অফলাইন হয়ে যেতে পারেন। এর জন্য অন্য ডিভাইসগুলিতে কোনও প্রভাব পড়বে না। বাকি ডিভাইসগুলিতে সঠিকভাবেই চলতে থাকবে হোয়াটসঅ্যাপ। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও জানানো হয়নি ঠিক কবে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories