Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

বাজেটের আকার বেড়ে দাঁড়ালো প্রায় ৭২৩ গুণ

মোহাম্মদ রেজাউল ইসলাম
রিপোর্টার এনবিটিভি

বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ১৯৭১সালে মাত্র ৪ হাজার৯৮৫ টাকা নিয়ে। এর পরের বছর প্রথম ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য 786 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সেই থেকে ৪৯ বছরে বাজেটের আকার বাড়ছে প্রায় ৭২৩ গুণ (৭২২ দশমিক ৬৪)। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনতার ৪৯ বছরের ব্যবধানে ৭২২ গুণের চেয়েও বেশি বড় প্রস্তাবিত বাজেট এবার ঘোষণা করা হচ্ছে। জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাজেট উপস্থাপন।

করোনা সংক্রমণের মধ্যেই এবার বসছে ভিন্ন পদ্ধতিতে বাজেট অধিবেশন। আজ জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় অনুমোদন হবে। পরে ওই প্রস্তাবে সই করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। পরে পহেলা জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হবে। এর আকার হবে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৪৪ হাজার ৮১০ কোটি টাকা বেশি। শতাংশ হিসাবে ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম (১৯৭২-৭৩) অর্থবছরে ওই বাজেট দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও তখন অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে থাকা মরহুম তাজউদ্দীন আহমদ। পরের দুটি অর্থবছরের বাজেটও দিয়েছিলেন তিনি।
এর ৪৭ বছর পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাংলাদেশের ৪৮তম বাজেট দেবেন। এ বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ হিসাবে স্বাধীনতার পর প্রথম বাজেটের চেয়ে নতুন বাজেটের আকার বেড়ে দাঁড়াবে প্রায় ৭২৩ (৭২২ দশমিক ৬৪) গুণ বেশি।

এবার জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো বাজেট দেবেন আ হ ম মুস্তফা কামাল। আর আগের বছর একাধারে ১০ বার বাজেট দিয়ে রেকর্ড করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়া টানা ছয়টি বাজেট দেন। তবে আবদুল মুহিত ওই টানা ১০টি বাজেট ছাড়াও এরশাদ সরকারের সময় (১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছর) দুটি বাজেট দিয়েছিলেন। এ হিসেবে মুহিতের বাজেটের সংখ্যা ১২টি। তবে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানও ১২টি বাজেট দিয়ে প্রথম রেকর্ড গড়েছিলেন।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories