Wednesday, October 21, 2026
30 C
Kolkata

আবারও লকডাউনে জলঢাকা

উপজেলা প্রতিনিধি
মো:সৈকত আলী
এনবিটিভি
জলঢাকা উপজেলাকে লকডাউন করা হয়েছে।আজ শুক্রবার সকালে প্রশাসনের নির্দেশে উপজেলা তথ্য বিভাগ ওই নির্দেশনা প্রচার করে।

এর আগে ১২জুন সকাল থেকে উপজেলায় সব ধরনের যানবাহন, গণপরিবহন প্রবেশ ও বহির্গমন বন্ধ আছে। ১১জুন রাতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন উপজেলা প্রশাসক।

আজ সকালে উপজেলা লকডাউনের ঘোষণা মাইকে প্রচারণা চালায় উপজেলা তথ্য বিভাগ। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার ভেতরে সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠিান বিধি অনুযায়ী পরিচালিত হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, কৃষিপণ্য ও যন্ত্রাংশের দোকান সকাল ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক দিন–রাত সবসময় খোলা থাকবে। প্রয়োজনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কাঁচাবাজারের পণ্যসামগ্রী সকাল ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার টেংগনমারী বাজারে একসাথে ১৩ জন ব্যাক্তির করোনা পজেটিভ এসেছে।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories