Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে ‘নাবার্ড’ -এর উদ্যোগে ছাগল পালনে উৎসাহ প্রদান ডোমকল মহকুমায়

ডোমকল : গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে ‘নাবার্ড’ এর উদ্যোগে ছাগল পালনে উৎসাহ প্রদান ডোমকল মহকুমায়। শুক্রবার ডোমকলের দাসপাড়া ও শেখপাড়া এলাকায় কয়েকটি ছাগল পালনের জন্য তৈরী ঘর দেখলেন নাবার্ডের ডিডিএম, ব্লক পশু পালন আধিকারিক গৌরব সামন্ত সহ অনেকে।

ডিডিএম নাবার্ড জানান “ বেলডাঙ্গা মাড্ডা সোসাল ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি গোপীনাথ মুখোপাধ্যায়ের ব্যাবস্থাপনায় গ্রামের মহিলাদের নিয়ে গোষ্ঠী তৈরী করা হয়েছে। যাদের ব্যাবস্থাপনায় ও পশুপালন আধিকারিকের সহযোগিতায় ছাগল পালনে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার পরেই ওই সব মহিলাদের হাতে ব্যাঙ্ক ঋণ তুলে দেওয়া হয়েছে।”

দেখাগেল ছাগল পালনের জন্য মেয়েরা বাড়িতে অথবা বাগানে বাঁশের মাচা করে ঘর করেছে। সেগুলো কেমন হয়েছে তা সরজমিনে দেখার পরেই নাবার্ড ডিডিএম মহিলাদের হাতে শুক্রবার ফের টাকার জন্য এ্যালোট ফর্ম তুলে দেন। জানা গিয়েছে ওয়েলফেয়ার সংস্থা মাড্ডা’র উদ্যোগে রানিনগর ১ ও ২ ব্লক এবং ডোমকল পুরসভা ও ব্লক ধরে মোট ১৫০ জন মহিলাকে ছাগল পালনের জন্য এক লক্ষ করে দেড় কোটি টাকা ঋণ দেওয়া হল। নাবার্ডের ডিডিএম জানান এদের কাজ সফল হলে মানুষের মধ্যে চাহিদা বাড়বে। তখন আমরা আরও উদ্যোগী মহিলাদের ঋণ দেওয়া হবে।

ডোমকলের পশু চিকিৎসা আধিকারিক গৌরব সামন্ত জানান, “ ছাগ পালনের জন্য মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তৈরী করা হয়েছে। আমরা চাই মেয়েরা ছাগল পালনের মধ্য দিয়ে তাদের নিজেদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হয়ে উঠুন। পাশাপাশি বাজারেও তারা মাংসের জোগানদার হয়ে উঠুক।” মাড্ডার সভাপতি জানান গ্রামীণ মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলাই আমাদের লক্ষ্য। তার লক্ষ্যেই আমরা গ্রামে গ্রামে ঘুরে গোষ্ঠী তৈরী করে প্রশিক্ষণ দিয়েছি।” ডোমকল দাসপাড়ার রাখী দাস ও শেখপাড়ার মমতা বিবি জানান “ আগে বাড়িতে ছাগল পুষেছি কিন্তু এত ঝক্কি শামলাতে হয়নি। এবার যা বুঝলাম ছাগলপালনে অনেক কিছু জানার আছে। আর সময়ে সময়ে তা পালন করলে ছাগল পালন করেও সংসারের আয় উন্নতিতে সহযোগীতা করা যায়। সেই লক্ষ নিয়েই ব্যাঙ্ক ঋণ নিতে উদ্যোগী হয়েছি।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories