Saturday, September 5, 2026
28 C
Kolkata

পথ নিরাপত্তা সচেতনতায় ট্যাবলো ও মিছিল মালদা জেলা পুলিশের

গোলাম হাবিব, মালদাঃ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ট্রাফিক আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ট্যাবলো ও মিছিলের আয়োজন করল মালদা জেলা পুলিশ। রবিবার মালদা শহরের ফোয়ারা মোড় থেকে মিছিল ও ট্যাবলোর আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) আনিশ সরকার, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ পুলিশ আধিকারিক ও কর্মীরা। ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়াল। ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এদিনের মিছিলের আগ্রহের বিষয় ছিল জীবন্ত ট্যাবলো, যা পথচারীদের নজর কাড়ে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories