Friday, July 24, 2026
27.5 C
Kolkata

চুয়াডাঙ্গায় নতুন করে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ০৩ : আজ পর্যন্ত আক্রান্ত ১৪৭।

মোঃরেজাউল ইসলাম
জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় আজ নতুন করে পুলিশসদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮৯ জন এবং মারা গেছেন একজন। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ৪৮ ঘণ্টায় ৬৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত তিনজনের মধ্যে আলমডাঙ্গা উপজেলার একজন, দামুড়হুদা উপজেলার একজন পুলিশ সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনই সুস্থ হয়েছেন আর মারা গেছে একজন। আলমডাঙ্গায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৭ জন, দামুড়হুদায় ৪১ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৮ জন সুস্থ হয়েছেন। আর জীবননগর উপজেলায় করোনার শিকার ১২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালি ফেরত এক যুবক। সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories