Friday, July 24, 2026
28.4 C
Kolkata

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলা শিক্ষা অফিসার নিহত।

জাহিদ হাসান,
স্টাফ রিপোর্টার নাটোর।।

ঈশ্বরদীর দাশুড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী নিহত হয়েছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পাবনা জেনারেল হাসপাতালে মারা যান।

আশরাফ হোসেনের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে, তিনি পাবনা শহরে বসবাস করেন।

জানা যায়, শিক্ষা অফিসার আশরাফ আলী প্রতিদিনের মত আজ সকালে সিএনজি যোগে পাবনা শহর থেকে নিজ কর্মস্থল লালপুর যাচ্ছিলেন। পথে সকাল ১১ টায় তিনি দাশুড়িয়ায় সড়ক দূর্ঘটনার কবলে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর বিকেল ৩টায় সেখানেই তিনি মারা যান।

উল্লেখ্য, শিক্ষা অফিসার আশরাফ হোসেন ইতিপূর্বে পাবনার আটঘড়িয়া উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত দু’বছর পূর্বে লালপুরে বদলী হন। আশরাফ হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান ও আটঘরিয়া উপজেলা শিক্ষক ফোরাম।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories