Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মঙ্গলবার সকালে কলকাতায় প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

এনবিটিভি ডেস্কঃ  মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দেহত্যাগ করেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৯৮ বছর। কার্টুনিস্ট দেবনাথ ২০২১ সালে ভারতের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী চিকিৎসাধীন অবস্থায় তাকে এই পুরস্কারটি তুলে দেন। এর আগে তিনি ২০১৩ সালে বঙ্গবিভূষণ ও সাহিত্য অকাডেমি পুরস্কারে ভূষিত হন।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই হৃদ্‌যন্ত্রে সমস্যা হচ্ছিল প্রবীণ এই কার্টুন শিল্পীর। তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি নারায়ণ দেবনাথ। কষ্ট হচ্ছিল শ্বাস নিতেও। এই সময় তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় বলে খবর হাসপাতাল সূত্রে।

নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি  গুলির মধ্যে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল প্রভৃতি। তাঁর এই অমর সৃষ্টির মাধ্যমে বাচ্চা থেকে বড়দের মনে জায়গা করে নিয়েছেন। কখনও তাঁর লেখা বই পড়ে কিংবা বর্তমান ইন্টারনেট যুগে ইউটুবে লেখনীর কার্টুনের মাধ্যমে দিনদিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

মঙ্গলবার নারায়ণ দেবনাথের ছেলে তাপস দেবনাথ বলেন, “কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে ২৪ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু এ বার আর তাঁকে বাড়ি ফেরা হল না বাঙালির কিশোরবেলার সঙ্গী নারায়ণ দেবনাথের। নারায়ণ দেবনাথ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্ম নারায়ণ দেবনাথের। তাঁর অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তাঁর ঝোঁক ছিল দেখার মতো। ফলে শুরু থেকেই গয়নার নকশা তৈরি করতেন নারায়ণ দেবনাথ। স্কুলের পাঠ চুকিয়ে তিনি আর্ট কলেজে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর  বন্ধ হয়ে যায় আর্ট কলেজে পড়া। তার পর কয়েকটি বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ  করা শুরু করেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories