Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত একজনসহ আহত একাধিক

সুরজিৎ দাস, এনবিটিভি ডেস্ক: আবারো ভয়াবহ পথদুর্ঘটনা। এবার উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু একজনের, আহত একাধিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্টর ছাতিনা এলাকায়।

সূত্রের খবর,সোমবার দুপুরে কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবোঝাই বাস টি। এরপরই তেহট্টর ছাতিনায় পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় একাধিকজন।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে তেহট্ট হাসপাতালে নিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আরো কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। উল্টে যাওয়া বাসটির ভেতরে কোন যাত্রী আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ভয়াবহ পথদুর্ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি কি কারনে এই ভয়ঙ্কর দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories