Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

তৃণমূলের ব্যানার পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তাহেরপুর পৌরসভায়

সুরজিৎ দাশ, নদীয়া:রাতের অন্ধকারে তৃণমূলের ব্যানার ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার তাহেরপুর পৌরসভায়।

জানা যায়, গতকাল গভীর রাতে তাহেরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার এবং দলীয় পতাকা ছিড়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং একাধিক জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আজ সকালে সবটা নজরে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল প্রার্থী এবং তাহেরপুরের শীর্ষ নেতৃত্বরা।

এ বিষয়ে তাহেরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন, “দীর্ঘদিন ওই পৌরসভা বামেদের দখলে ছিল। সেই কারণে সাধারন মানুষ কোন পরিষেবা পাচ্ছিল না। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। এই কারণেই সমাজবিরোধীরা সাধারন মানুষকে ভয় দেখাতে এবং তৃণমূল কর্মীদের ভয় দেখাতে রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করছেন। ইতিমধ্যেই আমরা তাহেরপুর থানায় পুরো বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করছি।যাতে এই ঘটনায় যুক্ত ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়”। এর পাশাপাশি তিনি বলেন, “তাহেরপুর পৌরসভা এবার তৃণমূলের দখলে আসবে এ ব্যাপারে আমরা সম্পূর্ণ নিশ্চিত”। যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories