Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্বাচনী প্রচারে এসে আনিস হত্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ সুজন চক্রবর্তীর

সুরজিৎ দাস, নদীয়া: ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শহরের রাজপথ থেকে প্রান্তিক গ্রাম গুলিতে শুরু হয়েছে বিক্ষোভ ও আন্দোলন। এবার নদীয়ার নবদ্বীপে নির্বাচনী প্রচারে এসে আনিস খানের হত্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করেই আক্রমন করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন “কার নির্দেশে ঘটনাটি ঘটেছে, ওসি না পিসি! সঠিক তদন্ত হলেই বোঝা যাবে”।

শুক্রবার নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করতে আসেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী ছাড়াও এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএমের নদিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ। শতাধিক দলীয় কর্মী সমর্থক ও বাম নেতৃত্বেরর উপস্থিতিতে এই দিনের পদযাত্রাটি নবদ্বীপ তেঘড়ি পাড়া বাজার সংলগ্ন সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করার পর প্রাচীন মায়াপুর এলাকায় এসে শেষ হয়।

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা বলেন, “অনিস কান্ডে যে তদন্ত করুক না কেন বিচার বিভাগের আওতায় যেন তারা থাকে। এর পাশাপাশি নির্বাচন নিয়ে তিনি বলেন তৃণমূল কে রুখে দিতে পারে একমাত্র বামফ্রন্ট”।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories