Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

প্রতিদিনই ভাঙছে রেকর্ড! দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছুঁই ছুঁই

এনবিটিভি ডেস্ক: প্রতিদিন নতুন করে রেকর্ড গড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবারও তার অন্যথা হলনা। এদিন গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৪,৫১৬ জন। একদিনের নিরীখে এখনও পর্যন্ত যা রেকর্ড সংখ্যক সংক্রমণ। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলেন ৩ লাখ ৯৫ হাজার ৪৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী আক্রান্তের সংখ্যার সিংহভাগই মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত- এই চারটি রাজ্যে। প্রায় আড়াই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এই চার রাজ্য থেকে। তবে শুধু আক্রান্তের সংখ্যায় নয়, আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর হারও। গত ২৪ ঘন্টায় দেশে ৩৭৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২,৯৪৮।

এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৯৩ জনের। রাজধানী দিল্লির মোট মৃত্যু সংখ্যাও ২০০০ ছাড়াল। এরপরেই রয়েছে গুজরাত (১,৬১৮), তামিলনাড়ু (৬৬৬), পশ্চিমবঙ্গ (৫২৯), মধ্যপ্রদেশ (৪৯৫), উত্তরপ্রদেশ (৪৮৮), রাজস্থান (৩৩৩), তেলঙ্গানা (১৯৮) ও হরিয়ানা (১৪৪) ও কর্নাটক (১২৪)।

করোনা আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগিয়ে চলেছে। ফলে চিন্তায় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories