Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

সোশ্যাল মিডিয়া শেষ করতে আসছে তুঘলকি ফরমান

~হাফিজুর রহমান, আসোসিয়েট এডিটর, এনবিটিভি

এনবিটিভি যারা নিয়মিত ফলো করেন তাদের হয়তো মনে আছে আগের একটি লেখায় ‘গায়ে মানেনা আপনি
মোড়ল’ স্টাইলে কেন্দ্রীয় সুচনা প্রসারণ বিভাগ থেকে জমিদারি স্টাইলে কোটের আদেশ অমান্য করে রীতিমত দাদাগিরি করে কলকাতার একটি চ্যানেল বন্ধের ফরমান জারি করেছিল।
চ্যানেলকে অন এয়ার যেতে মানা করার ফতোয়া জারি হয়েছিল। যে আদেশ জারি করেছিল সেই মাথা মোটা আমলার জানা ছিলনা বাবার ও বাবা থাকে। হয়তো মোটা মাথায় আইডিয়া ছিল বেচারাম প্রধানের প্রিয় দুই গুজু
বেওসাদার পাদানি আর হহা হাম্বানি দেশের তাবড় তাবড় তাবড় সব প্রিন্ট মিডিয়াম আর টিভি চ্যানেল গুলো কিনে নিয়ে জাগলারি করছে, আঞ্চলিক বাংলার চ্যানেল আর কি করবে!
হাতিকে কায়দায় পেলে বাঙেও লাথি মারে, আর এটা ব্যাঙ নয় একটি চ্যানেল যারা ব্যতিক্রমী হয়ে দিনের পর
দিন চতুর্থ স্তম্ভের পতাকা তুলে ধরেছে। কাল আদালত বেআইনি আদেশ দানকারী কর্তাভজাদের গালে সপাটে আইনি থাপ্পড় দিয়ে বেআইনি আদেশ রদ করেছে। সত্যি বলতে গেলে টিভি চ্যানেল বা খবরের কাগজ নিরপেক্ষতা হারিয়েছে আগেই। জরুরী অবস্থার সময় খবর সেন্সর হতো। তবুও কিছুটা চক্ষুলজ্জা ছিল, এখন চলছে অলিখিত জরুরী অবস্থা। আইন কানুনের ধার না ধেরে ফ্রী ফর অল চলছে। খবর শুনে কি হবে! তার থেকে এ বেচারামের মন কি ভাট শুনলেই সবজান্তা হওয়া যাবে। পাদানি হামবানি জুটির দৌলতে প্রায় সবার মুখ বন্ধ, গোল বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ময়ূরপুচ্ছ দাঁড় কাক।
তারা বেয়াড়া প্রশ্ন তুলে দেশের ছাতা মাথা আর তার ভক্ত হনু মতলবির রাতের ঘুম কেড়ে নিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কস কে টাইট দিতে এবার করতাভজা আমলারা আনতে চলেছে নতুন বিল। যাতে চ্যাংড়া সোশ্যাল মিডিয়ার মুখে লাগাম পরানো যায়। গালভরা নাম শুনলেই প্রেমে পড়তে হবে, The intermediary rules for Social Media। এর কাজ সোশ্যাল মিডিয়ার গলা চেপে নিশ্বাস নিতে না দেওয়া। গোয়েবলসিয়ো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ফেল করেছে । তাই এখন সোশ্যাল মিডিয়ার চিরহরনে নেমে পড়েছে অমিত বিক্রমে হোয়াটসঅপ ইউনিভার্সিটির ফেলুরা সঙ্গে আছে কর্তাভজা আমলারা। দেশের অবুঝ জনণকে মন কি ভাট শুনিয়ে ছাড়বে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories