Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

দিনাজপুরে সরকারি চাল-আটাসহ ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে গুদাম থেকে সরকারি ৬৪ বস্তা চাল ও ৪৮ বস্তা আটাসহ শেখপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ওই উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুড়া বাজারে এ অভিযান চালানো হয়।

সরকারি চাল ও আটা মজুদের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ওই ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ওসি (তদন্ত) বজলুর রশিদ ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল।

এএসপি সুজন সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান মোমিনুলের গুদামে অভিযান চালানো হয়। এসময় ৩০ কেজি ওজনের ৬৪ বস্তা চাল ও ৫০ কেজি ওজনের ৪৮ বস্তা আটা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান মোমিনুল পুলিশকে জানান- গুদামটিতে মোট চারজন ডিলারের চাল ও আটা মজুদ রাখা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান মোমিনুলের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories