Sunday, June 21, 2026
32.4 C
Kolkata

কর্ণাটকে বোরখা না পরায় বাসে উঠতে দেওয়া হল না স্কুলছাত্রীদের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: কর্ণাটকে বোরখা না পরায় বাসে উঠতে দেওয়া হল না স্কুলছাত্রীদের। এই ঘটনায় একটি বেসরকারি বাসের চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বোরখা পরা ছিল না বলে মুসলিম ছাত্রীদের বাসে চাপতে বাধা দেন তিনি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্যের কমলাপুর তালুকে। যদিও পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন চালক।

ঘটনাটি কর্ণাটকের কমলাপুর তালুকের ওকালি গ্রামের। প্রতিদিনের মতোই বাসবকল্যাণের স্কুলে যাবে বলে বাসস্ট্যান্ডে আসে ছাত্রীরা। কালাবুর্গি-বাসবকল্যাণ রুটের বাসটি বাসস্টপে দাঁড়ালেও মুসলিম ছাত্রীদের বাসে উঠতে বাধা দেন চালক। তিনি জানিয়ে দেন, বাসে উঠতে হলে ওই ছাত্রীদের বোরখা পরা বাধ্যতামূলক। ছাত্রীদের অনেকেই হিজাব পরে থাকলেও মানতে চাননি অভিযুক্ত। তাঁর সাফ কথা, বোরখা পরতে হবে। তবেই বাসে ওঠার অনুমতি দেওয়া হবে। এর জন্য প্রত্যেক ছাত্রীর নাম এবং ধর্ম জানতে চান চালক।

ছাত্রীদের অভিযোগ, নাম ও ধর্ম পরিচয় না বলায় তাদের সঙ্গে বচসা শুরু করে দেন চালক। ছাত্রীদের মৌখিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এর মধ্যে সাধারণ যাত্রীরা ঘটনাস্থলে এসে পড়েন। তারা চালককে চেপে ধরলে পিছু হঠেন ওই ব্যক্তি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি। জানান, বাস মেরামতের প্রয়োজন রয়েছে, সেই কারণেই ছাত্রীদের বাসে উঠতে বাধা দেওয়া হয়েছিল।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories