Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

কাশ্মীরকে জাহান্নাম বানালো কে প্রশ্ন ফারুক আবদুল্লাহর

রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে বিজেপির বিরুদ্ধে কাশ্মীরকে জাহান্নামে পরিণত করার অভিযোগ তুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন। ফারুক আবদুল্লাহ বর্তমানে শ্রীনগরের লোকসভার নির্বাচিত এমপি। তিনি এর আগে ‘কাশ্মীর জান্নাতে যাক’ মন্তব্যের জনে সমালোচিত হয়েছিলেন।

বিজেপি বরাবরই ফারুক আবদ্দুল্লাহ সরকারের বিরুদ্ধে কাশ্মীরে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে।

ফারুক আবদুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ এক্স হ্যান্ডেলে লিখেছেন,  সুপ্রীম কোর্ট ৩৭০ ধারার পক্ষে রায় দেওয়ায় তাদের স্বজনপ্রীতির রাজনীতি, পাথরবাজি ও পাকিস্তানের পক্ষে সমর্থন করার সুযোগ বন্ধ হয়েছে। ইন্ডিয়া জোটও কাশ্মীরে ৩৭০ ধারার পুনর্বহাল চায়। তারা কাশ্মীর নিয়ে কখনো ভাবে না। 

ফারুক আবদ্দুল্লাহ তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন,  আমি কাশ্মীরে আগুন জ্বালািইনি। জম্মু কাশ্মীর ছিল স্বর্গ। কে এটাকে নরক বানিয়েছে? যদি সারাদেশেই ভোট হতে পারে তবে কাশ্মীরে কেন নয়?

তিনি কিছু মিডিয়ায় কাশ্মীর সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে বলেন, তারা ঘৃণার মাধ্যমে হৃদয় জয় করতে চাইছে। সুপ্রীম কোর্ট কাশ্মীরের ৩৭০ ধারায় বাতিলের পক্ষে রায় দেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

অবিলম্বে নির্বাচন দাবি করে তিনি বলেন, সুপ্রীম কোর্ট যদি ৩৭০ ধারা বাতিলের পক্ষে রায় দেয় তহলে কেন নির্বাচন সেপ্টেম্বরে হবে? এটা কোন সুবিচার হতে পরে না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories