Wednesday, March 11, 2026
23 C
Kolkata

ঢাবি’র মেধাবী ছাত্রী সুমাইয়া হত্যার সুষ্টু তদন্ত ও বিচার দাবী করেছে বাসদ:

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

ঢাবি’র মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বেগমকে হত্যার সুষ্টু তদন্ত ও বিচার দাবী করেছে নাটোর জেলা বাসদ। নাটোর জেলা বাসদ এর সমন্বয়ক দেবাশীষ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হত্যার বিচার দাবী করা হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গত ২২ জুন ঢাবির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বেগমকে তার শ্বশুড়বাড়ির লোকেরা পড়াশোনা শেষে চাকরি করতে বাধা দিয়ে নির্মম নির্যাতন চালান, নির্যাতন সহ্য করতে না পেরে সুমাইয়া মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার স্বামী এবং শ্বশুর সুমাইয়ার মরদেহ হাসপাতালের মর্গে রেখে পালিয়ে যায়। ইতিপূর্বে সুমাইয়ার বিয়ের সময় তার শ্বশুরবাড়ির লোকেরা প্রতারণামূলকভাবে ছেলে বুয়েট পাশ করা প্রকৌশলী বলে মিথ্যার আশ্রয় নেয়। একজন নারীর এই সমাজে নিজের পরিচয়ে বাঁচার অধিকার আছে। তার মেধাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জন তথা দেশের কাজে ব্যবহার করা নাগরিক অধিকার। সুমাইয়া দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্সের ফল প্রত্যাশী। সে চাকরী করে অর্থ উপার্জনের চেষ্টা করতে চেয়েছিল, চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু আধুনিক যুগেও তার শ্বশুরবাড়ির লোকেরা মধ্যযুগীয় চিন্তা-ই শুধু করেনি বর্বরতারও প্রকাশ ঘটিয়েছে। ঘটনাদৃষ্টে স্বামীর অর্থ উপার্জনের অক্ষমতা আর নারীদের বাইরে কাজ করতে যাওয়া উচিত নয় -এই ধরনের মৌলবাদী চিন্তার কারণে নির্যাতনকে হত্যাকান্ড বলেই প্রতীয়মান হয়। পুলিশ বলছে তারা নিশ্চিত নয় হত্যা না আত্নহত্যা। যদি তদন্তে প্রমাণও হয় যে আত্নহত্যা তবুও আমরা মনে করি আত্নহত্যার প্ররোচনা দেয়ার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী। তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আমরা লক্ষ্য করছি নারীর সমান অধিকার সরকারী ঘোষণা প্রতিনিয়ত প্রচার করা হলেও। নারীর উপর সহিংসতার ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার থেকে শিশু, নারী এমনকি বৃদ্ধারও নিস্তার নেই। দেশে এসব নির্যাতনকারী ও ধর্ষকদের বিচারহীনতার সংস্কৃতিই সহিংসতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি এবং আধুনিক শিক্ষার বিস্তারই সহিংসতা থেকে নারীদের রক্ষা করতে পারে। কিন্তু সরকার কোন কোন বিশেষ ঘটনায় সমাজে প্রতিবাদ তৈরি হলে তৎপতা দেখায় সাময়িক সময়ের জন্য।”

উক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ নাটোর জেলা সমন্বয়ক দেবাশীষ রায় সুমাইয়া বেগম এর হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সুমাইয়াসহ দেশে অব্যাহত নারী নির্যাতনের বিরুদ্ধে সকল মানুষ সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories