Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

তিন সন্তাবের বেশি হলে আবেদন করা যাবে না সরকারি প্রকল্পে

২০২১ জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিয়েলি অসম সরকার। ওই নিয়মে বলা হয়, সরকারি চাকরি পেতে হলে দুয়ের বেশি সন্তান থাকা যাবে না।

নতুন বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণে আরো বড় ঘোষণা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

তিনের বেশি সন্তান থাকলে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আর আদিবাসী এবং জনজাতি মহিলাদের যদি চারের বেশি সন্তান থাকে, সে ক্ষেত্রে তাঁদেরও এই প্রকল্পের সুযোগ হাতছাড়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গ্রামীণ মহিলাদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে অসম সরকার। ওই প্রকল্পের লক্ষ্য হলো, গ্রামাঞ্চলের মহিলাদের ছোট শিল্পপতি হিসেবে তৈরি করা। তারা বছরে যেন অন্তত এক লক্ষ টাকা উপাজর্ন করতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রকল্পে ৩৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

প্রকল্পের সুবিধাভোগী হতে চাইলে, একটি ব্যবসার পরিকল্পনা নিয়ে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হলে প্রথম বছর পাবেন ১০ হাজার টাকা। পরের বছর দেওয়অ হবে ১২ হাজার ৫০০ টাকা। এর মধে কিছু টাকা থাকবে ব্যাঙ্কের। সেই ঋণ পরিশোধ করতে হবে। তবে সরকার মোট ৩৫ হাজার টাকা সাহায্য দেবে, সেটা শোধ দিতে হবে না। এক এক জন তিন বছর এই সুযোগ পাবেন।

হিমন্ত বলেন, ‘‘যদি এক জন মহিলার চার সন্তান থাকে, তা হলে তিনি ব্যবসা করার সময় কোথা থেকে বার করবেন। তাঁকে তো ছেলেমেয়ের খাওয়া-দাওয়া এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই এই নিয়ম করা হয়েছে।’

Hot this week

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

Related Articles

Popular Categories