Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত:

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল পাচার করে আনার সময় আলামিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী বিজিবির ছোড়া গুলিতে আহত হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৪৬ বোতল ফেনসিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে।

আহত আলামিন বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে এ ঘটনাটি ঘটে।

আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

এমন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপর হামলা চালায়। বিজিবি এসময় নিজেদের আত্মরক্ষার্থে তাদের উপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী আলামিনের ডান পায়ে গুলি লাগে।

পরে, বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে আলামিনকে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে প্রেরন করে। সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এর আগে, তার নামে ৪ টি মামলা আছে বলে জানিয়েছেন বিজিবি।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories