উত্তরাখন্ডে তথাকথিত “অবৈধ” মাদ্রাসা ধ্বংসের ঘটনায় সহিংসতার সাত দিন পর বনভুলপুরা শহরে কয়েক ঘন্টার জন্যে কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার নৈনিতাল জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিংহ এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয় গৌজাজালি, রেল বাজার এবং এফসিআই গোডাউন এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
বনভূলপুরার বাকি অংশে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা শিথিল কারফিউ শিথিল থাকবে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বনভুলপুরা এলাকায় একটি মাদ্রাসা ভেঙে ফেলাকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হয় ছয়জন। আহত হয় পুলিশ কর্মী ও গণমাধ্যমকর্মীসহ শতাধিক ব্যক্তি।


