Saturday, June 20, 2026
38.4 C
Kolkata

উত্তরাখন্ডের হলদওয়ানি সংঘর্ষ : ৯ মুসলিমের বাড়ি বাজেয়াপ্ত

উত্তরাখন্ডের হলদওয়ানিতে মাদ্রাসা ও মসজিদ ধ্বংসের প্রতিবাদের সময় সংঘর্ষে দায়ের করা এফআইআর-এ নাম থাকা মুসলমানদের বাড়ি বাজেয়াপ্ত করছে পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারী ওই সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ছয়জন মুসলমান ব্যক্তি।

হলদওয়ানির প্রতিবাদে কথিত মাস্টারমাইন্ড আব্দুল মালিক এবং তার ছেলে আব্দুল মুয়েদ সহ নয়জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জারি করেছে স্থানীয় প্রশাস।

পুলিশ এফআইআর-এ বিক্ষোভের পিছনে মূল পরিকল্পনাকারী হিসাবে তার নাম রয়েছে  আব্দুল মালকের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ আব্দুল মালিক এবং তার ছেলে আব্দুল মুঈদের বাড়ির দরজা এবং দরজার ফ্রেম সরিয়ে ফেলছে।

আদালত পুলিশকে সিআরপিসির ৮২ এবং ৮৩ ধারায় সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে। সিভিল কোর্টও নয় অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।

এর আগে শুক্রবার উত্তরাখণ্ডের পুলিশ মহাপরিচালক অভিনব কুমার জানান,  সহিংসতার ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি বনভূলপুরা এলাকায় মাদ্রাসা ও মসজিদ ভাঙার প্রতিবাদ করেন স্থানীয় মুসলমানরা। এ সময় সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহত সাতজনের মধ্যে ছয়জন ছিলেন মুসলমান।

Hot this week

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

যুদ্ধবিরতির ঘোষণা, তবু থামেনি হামলা! ইজরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ফের উত্তেজনা লেবাননে

ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মাঝে নতুন করে...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories