Tuesday, June 16, 2026
29.2 C
Kolkata

ধর্মান্তরকরণ ঠেকাতে আইন হচ্ছে ছত্রিশগড়ে, হতে পারে জেল জরিমানাও

ধর্মান্তরকরণ বিরোধী  আইন তৈরের ঘোষণা দিয়েছে ছত্তিশগড় সরকার।

বিধানসভার চলতি অধিবেশনে ‘বেআইনি ধর্মান্তরকরণ বিল’ পেশ করা হবে বলে জানা গেছে।

এর আগে শনিবারই মন্ত্রিপরিষদ মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল এ ব্যাপারে বলেন, ছত্তিশগড়ে জোর জবরদস্তি ধর্মান্তরকরণের ঘটনা ঘটছে। লোভের ফাঁদে ফেলে মানুষের ধর্ম বদলাতে উস্কানি দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ছত্তিশগড়ে ধর্মান্তকরণ সম্পর্কিত ৩৪টি মামলা দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে ৩৪০০টিরও বেশি।

বিধানসভায় তোলার আগে বিলটি সংশোধন করা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

বিলটি পাস হলেই ধর্মান্তরকরণ করতে ফর্ম বা ঘোষণাপত্র পূরণ করে ৬০ দিন আগে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। তারপর পুলিশের কাছে জানাতে হবে ধর্মান্তরিত হওয়ার আসল কারণ কি। মিথ্যা তথ্য দিলে  ‘ধর্মান্তকরণ বাতিল হওয়ার পাশাপাশি জামিন অযোগ্য মামলাও হতে পারে।

অবৈধভাবে অপ্রাপ্তবয়স্ক, মহিলা বা তফসিলি জাতি বা উপজাতির সদস্যদের ধর্মান্তরিত করা হলে দোষীদের সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ দশ বছরের জেল হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ধর্মান্তকরণের শিকার ব্যক্তিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে

গত পাঁচ বছরে ধর্মান্তকরণ বেড়েছে হুহু করে৷ তা আটকাতেই সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories