Monday, June 8, 2026
38.3 C
Kolkata

আদালততে পুজা-অর্চনা বন্ধ হওয়া উচিত : সুপ্রীম কোর্টের বিচারপতি

আদালতের কোনও অনুষ্ঠানে ধর্মীয় আচার পালনের দিন শেষ হওয়া উচিত। সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতাকে অবশ্যই মেনে চলা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওক।

মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে আদালত ভবনের শিলান্যাস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পুজা-অর্চনার বদলে সংবিধানের প্রস্তাবনার প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া জরুরি। অনেক সময় বিচারকদের অপ্রীতিকর কথা বলতে হয়। আমি এখন সেই কাজটা করতে যাচ্ছি। আমি মনে করি, আদালতের অনুষ্ঠানে আমাদের পূজা-অর্চনা বন্ধ করতে হবে। তার পরিবর্তে, উচিত নত হয়ে সংবিধানের প্রস্তাবনাকে স্মরণ করা। সংবিধান যখন ৭৫ বছর পূর্ণ করবে, তার মর্যাদা বজায় রাখতে হবে এবং সেই কাজ শুরু করা উচিত এখন থেকেই।’’

তিনি আরো বলেন,  সংবিধানের প্রস্তাবনায় থাকা ‘ধর্মনিরপেক্ষতা’ এবং ‘গণতন্ত্র’ শব্দ দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘বি আর অম্বেডকর আমাদের একটি আদর্শ সংবিধান তৈরি করে দিয়েছেন। আর সেই সংবিধানেই ধর্মনিরপেক্ষতার উল্লেখ রয়েছে। আমাদের আদালত-ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে থাকতে পারেন, কিন্তু তা পরিচালিত হয় সংবিধানের দ্বারা।’’

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories