Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

তদন্তের চাপে সঠিক ভাবে কাজ করতে পারছে না সিবিআই : প্রধান বিচারপতি

তদন্তের চাপে সিবিআই সঠিক ভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন  শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

সোমবার সিবিআই দিবসে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা এবং জাতির বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত মামলাগুলোতেই নজর দিতে হবে।

সিবিআইয়ের হাতে নির্বিচারে বিভিন্ন মামলার তদন্তের দায়িত্ব তুলে দেওয়ার সমালোচনা করেন তিনি।

ডিপি কোহলি স্মারক বক্তৃতায় তিনি বলেন, ‘‘সিবিআইকে ক্রমাগত দুর্নীতিবিরোধী তদন্তকারী সংস্থা হিসাবে তার ভূমিকার বাইরেও বিভিন্ন ধরনের ফৌজদারি মামলাগুলি অনুসন্ধান করতে বলা হচ্ছে৷

তিনি বলেন, ‘‘প্রযুক্তি অপরাধের পরিসর বদলে দিয়েছে। তদন্তকেও তার সঙ্গে তাল মেলাতে হবে।’’

উল্লেখ্য, গত কয়েক দশকে একের পর তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে। যা তদন্তের গতিকে প্রভাবিত করছে বলে অতীতে শীর্ষ আদালতকে জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থাটি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories