Sunday, July 26, 2026
26 C
Kolkata

দেশ কি শরিয়তের ভিত্তিতে চলবে, কংগ্রেসকে প্রশ্ন অমিত শাহর

কংগ্রেস সংখ্যালঘুদের জন্য পৃথক আইন তৈরি করবে। এরপর দেশ “শরিয়ার ভিত্তিতে কাজ করবে” কিনা” প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ছত্তিশগড়ের বেমেতারা জেলায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা ভোট ব্যাংকের রাজনীতির জন্য অযোধ্যায় রাম মন্দিরের যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল তাদের দেশ শাসন করার অধিকার নেই।

তিনি বলেন, তারা (কংগ্রেস) বলেছে সংখ্যালঘুদের জন্য আলাদা আইন করবে। বলুন তো, শরিয়তের ভিত্তিতে দেশ চলবে? তিন তালাক কি আবার চালু করা উচিত? কংগ্রেস মুসলিম লীগের এজেন্ডা নিয়ে এগিয়ে চলছে।

রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাহুল বাবা, জনগণ আপনাকে নির্বাচিত করবে না, তিন তালাক আবার চালু হবে না। আমরা কাউকে সিএএ, তিন তালাক নিষিদ্ধ আইন এবং ৩৭০ ধারাকে স্পর্শ করতে দেব না।

ভোট ব্যাঙ্কের লোভে কংগ্রেস বহু বছর ধরে কাশ্মীরে ৩৭০ ধারা বজায় রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories