Monday, June 15, 2026
33.9 C
Kolkata

২৫ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেল না সরকার

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও কর্মচারীর চাকরিকে অবৈধ ঘোষণা আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেল না পশ্চিমবঙ্গ সরকার।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া শিক্ষকদের লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যাঁরা মেধাতালিকায় উত্তীর্ণ হন, তাঁদের বঞ্চিত করে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

সে সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে  ডিভিশন বেঞ্চ গঠন করেন। সব নিয়োগ মামলাকে একত্র করে বিচার করার নির্দেশ দেওয়া হয়।

এরপরই আলোচিত রায়টি ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories