Tuesday, June 16, 2026
32 C
Kolkata

ওরা সংবিধান বিক্রি করবে, দেশটাকে বিক্রি করে দেবে : মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করেছেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূল আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়েছেন মোদিবাবু (নরেন্দ্র মোদি)। শিক্ষকদের চাকরি কেড়ে নিয়ে বড় বড় কথা বলছেন আজ। উনি সাধু বাবা আর সবাই চোর!’

মোদির উদ্দেশে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী মানায় না।’ রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাবধান! ওরা (বিজেপি) সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করে আপনাদের অধিকার কেড়ে নেবে। অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর করবে। ওদের বিরুদ্ধে সোচ্চার হোন। ওরা সংবিধান বিক্রি করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনাদের অধিকার কেড়ে নেবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজভবনে একটা ছোট্ট মেয়ের সঙ্গে কী ব্যবহার করেছেন রাজ্যপাল! আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি। মেয়েটি এখন কাজে যেতে পারছে না। পরপর দুদিন মেয়েটির শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল।’

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories