Tuesday, June 16, 2026
36.8 C
Kolkata

বিজেপি বাঙালিবিদ্বেষী, অভিযোগ মমতার

বিজেপি বাঙালিবিদ্বেষী, তারা বাংলা পছন্দ করে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শনিবার (৪ এপ্রিল) রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের জনসভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি।

মমতা ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ভালো দিন আসবে। কীসের ভালো দিন? কত ভালো দিন? ১০০ দিনের কাজ বন্ধ, ১৫ লাখ রুপি দেবে বলে এক রুপিও দেয়নি, নোট বন্দি নিয়ে কালো রুপি এলো না। হাজার রুপির গ্যাসে ফুটছে বিনে পয়সার চাল। বাহবা নন্দ লাল!

তিনি আরো বলেন, ইউনিফর্ম সিভিল কোড করছে। কারও কোনো অস্তিত্ব থাকবে না। না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না হিন্দু, না মুসলিম, না আদিবাসী। সব শেষ করে দেবে।

তিনি বলেন, দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একজনই নেতা থাকবে। বাকিদের জেলে পাঠাও। গণতন্ত্রকে আজ জেল বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী আজ ছি ছি করছে!

বিজেপিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, এরা বাঙালিবিদ্বেষী। এরা বাংলা পছন্দ করে না। পশ্চিমবঙ্গে যেসব অবাঙালি বাস করে, যারা আমাদের মতো করে থাকে, তাদেরও এরা পছন্দ করে না। এদের কাজ শুধু মিথ্যা বলা।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

Related Articles

Popular Categories