Sunday, October 25, 2026
29 C
Kolkata

বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারা কে এই নারী কনস্টেবল

বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌর।

বৃহস্পতিবার ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে  কঙ্গনাকে  কনস্টেবল কুলবিন্দর কষে চড় মারেন বলে অভিযোগ উঠেছে।

তাৎক্ষণিকভাবে কুলবিন্দরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তাঁকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিআইএসএফ।

২০২০-২১ সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। এ কারণে তাঁর ওপর  পাঞ্জাবের অধিবাসী কুলবিন্দর ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা। তিনি দুই বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্ব পালন করে আসছিলেন।

কুলবিন্দরের স্বামীও সিআইএসএফের একজন সদস্য। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, প্রথমবারের মতো হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড তারকা কঙ্গনা।তাঁর কাছে হেরেছেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories