Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইলিশ কেনার নাম করে ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ২ অভিযুক্ত

গ্রীষ্মের দাবদাহ এখনো কমেনি বটে, তবে আসন্ন বর্ষাকালে বাঙালির রসনা তৃপ্তির অন্যতম প্রধান খাদ্য হলো মাছের রাজা ইলিশ। তবে একবার ভাবুন তো, ইলিশ কেনার নাম করে কাউকে ডেকে নিয়ে গিয়ে খুন…! সিকোয়েন্সটা সৃজিত মুখার্জী গল্পের প্লটের চাইতে বেশি রোমাঞ্চকর, তাই না?

এমনই এক ঘটনা ঘটলো মুর্শিদাবাদের ফারাক্কায়। অভিযোগ উঠছে, এক ব্যবসায়ীকে ইলিশ কেনার নামে ডেকে নিয়ে এসে খুন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ফারাক্কায় সাধারণ মানুষের মধ্যে সোরগোল সৃষ্টি হয়েছে। ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্র মারফত খবর, টাকা পয়সা সংক্রান্ত বচসার কারণে এই খুন। একাধিক ব্যক্তির কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছিলেন আনন্দ। পরবর্তীতে আর শোধ দিতে পারছিলেন না তিনি।.

মৃতের নাম আনন্দ রাজ। ৩২ বছর বয়সী আনন্দ ঝাড়খন্ড থেকে বিভিন্ন এলাকায় পাথর সরবরাহ করা, তার মূল ব্যবসা ছিল। গত ১৫ই মে সুতির মধুপুর থেকে আনন্দ রাজের দেহ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে আনন্দ রাজ দেওঘরের বাসিন্দা। কর্মসূত্রে তাকে পাকুড় পুলিশ লাইনের উল্টোদিকে থাকতে হত। সেই সূত্র ধরেই কনস্টেবল বিপিন কুমার পাঠকের সঙ্গে আলাপ হয় ব্যবসায়ী আনন্দ রাজের। দুজনের মধ্যে ক্রমেই বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। তবে সাম্প্রতিককালে টাকা পয়সা সংক্রান্ত বিবাদে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি। পুলিশ জানিয়েছে, একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই আনন্দ রাজ। টাকা শোধ দিতে না পারায় ধীরে ধীরে শত্রু বেড়ে ওঠে আনন্দের। ১৪ ই মে আনন্দর বাড়িতে একটি অনুষ্ঠান হয়। তারপর ইলিশ মাছ কিনতে নিয়ে যাওয়ার নাম করে বিপিন বাড়ি থেকে বের করে নিয়ে যায় আনন্দকে। এরপর গাড়িতে তুলে বিপিন আনন্দকে খুন করে। গাড়িতে আব্দুল নামক এক ব্যক্তি উপস্থিতির কথা জানতে পেরেছে পুলিশ। ফরাক্কা ঢোকার আগে ঝাড়খন্ড পুলিশের ওই কনস্টেবল সামশেরগঞ্জ থানার ডাকবাংলো এলাকা থেকে তার ম্যানেজার আবু সুফিয়ানকে নিজেদের গাড়িতে তুলে নেন। ফেরার সময় আবু সুফিয়ান এবং বিপিন গাড়িতেই আনন্দকে খুন করেন। আব্দুল প্রত্যক্ষভাবে বিপিনকে এই ক্ষণে সহযোগিতা করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories