Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

বাংলা বললেই বাংলাদেশি তকমা!বিজেপি সরকারের কাছে নিপীড়িত সংখ্যালঘুরা, ১৮ জুলাই এর সভায় মিলবে সুরাহা?

উড়িষ্যা, দিল্লি, রাজস্থান, কিংবা মহারাষ্ট্র ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাংলার অসহায় দরিদ্র মুসলমান পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত রাষ্ট্রের রক্ত চক্ষুর শিকার হচ্ছেন। পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারদের মূল অভিযোগ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে চূড়ান্ত অপমান ও হেনস্থার শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠছে, পরিচয় পত্র যেমন, ভোটার কার্ড, আধার কার্ড দেখানো সত্বেও রেহাই মিলছে না বিজেপি সরকারের কাছ থেকে। সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হচ্ছে। শুধু তাই নয়, বেশ কিছু রাজ্যে বাংলায় কথা বললে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশী বলে।

বছর পেরোলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে, প্রস্তুতি শুরু করেছে শাসক, বিরোধী সহ সকল রাজনৈতিক দলগুলি। এমন আবহে, ১৮ ই জুলাই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির বর্ষীয়ান নেতা, শমিক ভট্টাচার্যকে সদ্য বিজেপির রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির এই নতুন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে তা এখন সময়ের অপেক্ষা। তবে ইতিমধ্যে রাজ্য বিজেপিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমার বাইরে বেরোতে দেখা যাচ্ছে। মুসলমানদের বন্ধু বানানোর উদ্দেশ্যে রাজ্য বিজেপির গলায় শোনা যাচ্ছে নিরপেক্ষতার সুর। অথচ কথার সঙ্গে মিল নেই কোন কর্মকাণ্ডের। পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হচ্ছে খেটে খাওয়া, মেহনতি, মুসলমান পরিযায়ী শ্রমিকদের।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories