Saturday, September 5, 2026
30 C
Kolkata

টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে এক আতর বিক্রেতাকে বাংলাদেশী বলে নিগ্রহ, কোথায় দাঁড়িয়ে সমাজ?

বিজেপি শাসিত রাজ্য গুলিতে বিগত কয়েক মাস ধরে চূড়ান্ত নিপীড়নের শিকার হচ্ছে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। বাঙালি মুসলমানদের ভারতীয় হওয়ার প্রামাণ্য নথি এবং পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। সামনেই আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভিনরাজ্যগুলিতে বাংলার মুসলমানদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আদতে বাংলার সাম্প্রদায়িক মেলবন্ধন ও সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

এবার কলকাতার বুকেও সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। শিয়ালদহের কারমাইকেল হোস্টেলের সংখ্যালঘু ছাত্রদের উপর অমানবিক-নিপীড়নের পর এবার, টালিগঞ্জ স্টেশনের সামনে এক আতর বিক্রেতাকে বাংলাদেশী মুসলমান সন্দেহে অপমান ও নিগ্রহ করার ঘটনা সামনে উঠে আসছে। ঘটনা প্রসঙ্গে আতর বিক্রেতা মৈনাক দত্ত ইতিমধ্যে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। মৈনাক লিখছেন, “দম আটকে আসছে। কোলকাতায় এটা আমার সাথে হবে এটা তো ভাবিনি।” এনবিটিভির এক প্রতিনিধি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করেন আতর বিক্রেতা মৈনাক দত্তের সঙ্গে। মৈনাক এনবিটিভিকে জানিয়েছেন, “জন্মের পর থেকে আমি কলকাতার বাসিন্দা। বিগত দু-তিন মাস ধরে টালিগঞ্জের কাছে আতর বিক্রি করছি। বাবা ঘটনাটা কবে ঘটেছিল একটু জেনে নিলে ভালো হতো। ৩১ শে আগস্ট সন্ধ্যা নাগাদ এক অজ্ঞাত ব্যক্তি আমার কাছ আতর কিনতে আসেন। আতরের নির্ধারিত মূল্য না পোষালে হঠাৎ করে আমাকে বাংলাদেশী বলে অপমান করতে শুরু করেন। ওই ব্যক্তির এমন কুরিচি কর মন্তব্যের সমর্থন করেন আশেপাশে উপস্থিত মানুষজন। এই ঘটনায় আমি গভীরভাবে আঘাত পেয়েছি, তবে আমি ভাঙবো না।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories