Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাঙালি ফেরিওয়ালাদের হেনস্থা, রাতভর আটক রাখল উত্তরপ্রদেশের পুলিশ

উত্তর প্রদেশের সিদ্ধান্ত নগর থানার এলাকায় ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ১৩ জন বাঙালি ফেরিওয়ালা। রবিবার, ৭ই সেপ্টেম্বর মধ্যরাতে তাদের পিক আপ ভ্যান থামিয়ে ইউপি পুলিশ গালিগালাজ ও শারীরিক হেনস্থার পাশাপাশি রাতভর থানায় নিয়ে গিয়ে আটকে রাখে।

জানা যাচ্ছে, ১৩ জনের মধ্যে ১১ জনই ছিলেন মুসলিম সম্প্রদায়ের ফেরিওয়ালা। তারা বৈধ কাগজপত্রসহ পিক আপ ভ্যানে ড্রাম নিয়ে যাচ্ছিলেন বেহারাই জেলায়। হাইরোডে চেকিংয়ের সময় পুলিশ প্রথমে নাম জিজ্ঞাসা করে। বাংলা নাম ও ভাষা শুনে ফেরিওয়ালাদের বাংলাদেশি বলে অপমান করে উত্তরপ্রদেশের বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। রাহিম সেখ নামে এক ফেরিওয়ালাকে পুলিশ বলে, “জুতো দেখেছিস? সোজা করে দেব।” শুধু তাই নয় অকথ্য ভাষার কথা বলা হয় বাংলার নিরাপরাধ ফেরিওয়ালাদের সঙ্গে করা হয় চূড়ান্ত অপমান ও নির্যাতন। এরপর সবাইকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রীতিমতো ডাকাতের ভূমিকায় লক্ষ করা যায় উত্তরপ্রদেশের পুলিশকে। ১৩ জন নিরপরাধ বাংলাভাষী শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, ছিনিয়ে নেওয়া হয় ১০ হাজার টাকা, তারা যে গাড়ি করে যাচ্ছিল সেটাও বাজেয়াপ্ত করা হয়। পরে পুলিশের কাছ থেকে টাকা ফেরত পেলেও গাড়ি ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে পরিযায়ী শ্রমিকরা। থানায় রাতভর আটক রাখার পর সোমবার সকাল ১১টায় ছেড়ে দেওয়া হয় ১৩ জনকে। 

উত্তরপ্রদেশ পুলিশ মারফত নির্যাতিত তেরো জন পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজন রহিম। রাহিমের বাবা-মা দু’জনেই অসুস্থ। বাড়িতে ছোট বোনও আছে। পরিবার কিছুই জানত না। ছাড়া পাওয়ার পর সব জানানো হলে বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। রাহিম সহ আটজন এখন বাড়ি ফিরছেন। বাকিরা অন্যত্র রয়েছেন। রাহিম বলেন, “এভাবে যদি হেনস্থা করা হয়, তাহলে ইউপিতে আর ব্যবসা করব না। আমরা বাঙালি, তাই কি এভাবে হেনস্থা করা হলো?”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories