Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে একশো দিনের কাজ বয়কট

জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বর ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শুশুনিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে একশো দিনের কাজ বয়কট করলো মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েত এলাকার শুশুনিয়া গ্রামের বাসিন্দারা।শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মন্তেশ্বর বিডিওর কাছেও গ্রামবাসীদের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়।

গ্রামবাসীদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে গ্রামের মূল রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিকাশি নালা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘদিন রাস্তার ওপর জল জমে রাস্তায় গভীর গর্ত তৈরি হয়েছে। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা শুশুনিয়া গ্রামের বাসিন্দা পার্থ ঘোষ কে একশো দিনের কাজে নিকাশি নালা গুলি সংস্কারের জন্য বার বার জানানো সত্বেও কোন কাজ হয়নি। অভিযোগের প্রত্যুত্তরে প্রধান জানান, বর্তমানে ক্যানেল সংস্কারের কাজই চলবে। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এদিন কাজ বয়কট করেছেন।
যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপির লোকজন গ্রামের একশ্রেণীর মানুষকে ভুল বুঝিয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করতে চাইছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এ দিনের ঘটনা সম্পূর্ণ গ্রামবাসীদের ক্ষোভ। বিজেপির সঙ্গে এর কোন যোগ নেই।পাশাপাশি এদিনই, মন্তেশ্বরের জামনা গ্রাম পঞ্চায়েতের কুলে গ্রামের একদল বাসিন্দা রাস্তা সংস্কারের দাবিতে মন্তেশ্বর ব্লকে লিখিত আবেদন জানান ।

Hot this week

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

Related Articles

Popular Categories