Monday, June 8, 2026
41.2 C
Kolkata

প্রাতঃভ্রমণের সময় নিউটাউনের ইকো পার্কে ঢুকতে বাধা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে

এনবিটিভি ডেস্ক: আবারও প্রাতঃভ্রমণে বেড়িয়ে বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে তিনি গিয়েছিলেন প্রাতঃভ্রমণ করতে। কিন্তু সেখানে ঢোকার মুখেই তাঁকে বাধা দেয় পার্কের নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ইকো পার্ক চত্বর। সেখানে পৌঁছে যান বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁরা বচসায় জড়ান ইকো পার্কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে। তবে দিলীপবাবু ফিরে আসেন প্রাতঃভ্রমণ না করেই। সম্প্রতি সল্টলেকের ভাড়া বাড়ি ছেড়ে দিলীপ ঘোষ নিউটাউনের ভীমজোত এলাকায় নতুন বাড়িতে উঠেছেন।

এই এলাকার কাছেই ইকো পার্ক। ফলে এদিন সাতসকালে তিনি রোজকার অভ্যাস মতো প্রাতঃভ্রমণে গিয়েছিলেন ইকো পার্কে। সেখানেও বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখ্য, গত পরশু নিউটাউনে চা-চক্রে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তিনি। ভাঙচুর করা হয় তাঁর গাড়িটি। এদিনও ফের তিনি বাধার মুখে পড়লেন।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ‘মর্নিং ওয়াকের জন্য সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা নিয়মমতোই এসেছি। তাহলে কেন বাধা?’ তিনি আরও বলেন, ‘আসলে তৃণমূল ভয় দেখানোর রাজনীতি করছে। বিপদ আসন্ন তা বুঝতে পেরেই  বাংলায় এ ধরণের নোংরা রাজনীতি আমদানি করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস’।

পরে তিনি কেষ্টপুরে এক চা-চক্রে যোগদান করেছেন। এর আগে সল্টলেকের ঐকতানের সামনের রাস্তায় একাধিক গাছ পুঁতে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করেন তিনি।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories