Tuesday, June 9, 2026
30 C
Kolkata

নাটোরে বাড়ির সীমানায় গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে জখম:

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
বাড়ির সীমানায় আম গাছ লাগানো নিয়ে দ্বন্দ্বে নাটোরের সিংড়ায় রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের চকসিংড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুল ইসলাম চকসিংড়া মহল্লায় জিয়ার উদ্দিন প্রামাণিকের ছেলে।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লায় বাড়ির সীমানায় আম গাছ লাগানো নিয়ে জনৈক আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিবেশী আলতাব হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদের চাচাত ভাই রাশেদুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে বাম হাত ও পা জখম করে প্রতিপক্ষ আলতাব হোসেন ও তার ছেলে আরিফুল ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজন সরকার জানান, কৃষক রাশেদুল ইসলামের বাম হাত-পা ও ঘাড়ে হাসুয়ার কোপ রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories