Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

হরি হার সেনার প্রধান ঋষিরাজ গিরির নির্দেশে উত্তরপ্রদেশের সম্ভলের জামে মসজিদকে ঘিরে পদযাত্রা!

উত্তরপ্রদেশের সম্ভল জেলায় ফের উত্তেজনার আবহ। কৈলা দেবী মন্দিরের মহন্ত এবং হরি হার সেনার প্রধান ঋষিরাজ গিরি ঘোষণা করেছেন যে আগামী ১৯ নভেম্বর এক দিনের ‘হরি হার মন্দির পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় প্রায় আড়াই কিলোমিটার পথ পরিক্রমা করা হবে, যা যাবে শাহী জামে মসজিদ এলাকা দিয়ে।

হরিহর সেনার প্রধাদন ঋষি রাজ গিরি দাবি করেছেন, এই যাত্রা সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় উদ্দেশ্যে, এবং গত বছরের ১৯ নভেম্বর আদালতের নির্দেশে হওয়া সমীক্ষার বর্ষপূর্তিকে কেন্দ্র করেই এই উদ্যোগ। যদিও বিষয়টি আদালতে বিচারাধীন, তবুও তারা মসজিদের বাইরের এই পদযাত্রা আয়োজিত করে। অংশগ্রহণকারীরা প্রথমে গাড়িতে করে মোতি নগর পর্যন্ত যাবেন, তারপর সেখান থেকে পায়ে হাঁটা শুরু হবে। তবে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে গিরি স্বীকার করেন, এখনো কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা যায়।

এই বিতর্কিত স্থানের আইনি প্রেক্ষাপট পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। আলাহাবাদ হাই কোর্ট আগেই সম্ভল জামে মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ বলে উল্লেখ করেছে এবং হিন্দু পক্ষের দাবি বিবেচনা করে মসজিদের সমীক্ষার আদেশ বজায় রেখেছে। গত বছরের ২৪ নভেম্বর সমীক্ষার সময় যে সংঘর্ষ হয়েছিল, তাতে অন্তত চারজনের মৃত্যু হয়। সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এই পদযাত্রা ধর্মীয় আবরণে রাজনৈতিক বার্তা বহন করছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। পর্যবেক্ষকদের মতে, এই পদযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিতর্কিত স্থানে নিজেদের দাবি জোরালো ভাবে তুলে ধরার প্রচেষ্টা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories