Saturday, September 5, 2026
30 C
Kolkata

আন-এডেড মাদ্রাসাগুলির শিক্ষার মান বাড়াতে উদ্যোগী পর্যদ ও সংখ্যালঘু দফতর

রাজ্যের আন-এডেড মাদ্রাসাগুলির শিক্ষার মান বাড়াতে পদক্ষেপ নিয়েছে পর্যদ ও সংখ্যালঘু দফতর। শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রচেষ্টায় খুশি হয়ে অল বেঙ্গল মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দফতরের আধিকারিকদের সম্মান জানায়। বৃহস্পতিবার বিকাশ ভবনে সংগঠনের পক্ষ থেকে ডিএমই-র নয়া ডিরেক্টর আবুল রাকিব শেখ এবং দফতরের প্রধান সচিব ড. পি. বি. সালিমকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠন জানায়, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার বহুদিনের সমস্যার সমাধান হবে বলে তারা আশা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সামসুল আরেফিন, সহ-সভাপতি সেখ সামিউল্লাহ, আহ্বায়ক সহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুস সাত্তার গোলদার, কার্যকারী সভাপতি সেখ কামরুল হক এবং কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন মণ্ডল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories