Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের অভিযোগে এফআইআর দায়ের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে

১৪ জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে সরকারি কাজ চলাকালীন ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও নির্বাচন কমিশনের হাতে পৌঁছনোর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে কমিশন। নির্বাচন কমিশনের দাবি, ভিডিওতে তৃণমুল বিধায়ক মণিরুল ইসলামের বক্তব্য ও আচরণ প্ররোচনামূলক এবং উসকানিমূলক। সেই কারণেই মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, বিকেল ৫টার মধ্যে বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রিপোর্ট জমা দিতে হবে।

এই ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এতদিন পর্যন্ত বিধায়ককে গ্রেফতার করা হয়নি। যদিও ঘটনায় একজন তৃণমূল নেতা এবং চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ফরাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামও রয়েছেন। বিরোধীদের অভিযোগ, শুরুতেই যদি বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতো, তাহলে পরে চাকুলিয়ায় এত বড় অশান্তির ঘটনা ঘটত না। তাঁদের দাবি, ফারাক্কার ঘটনায় পুলিশের ঢিলেমির ফলেই বৃহস্পতিবার চাকুলিয়ায় বড়সড় বিক্ষোভ হয় এবং সেখানে এক আইসি গুরুতর জখম হন।

তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। তাঁর বক্তব্য, তিনি মানুষকে শান্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত নন। ফুটেজ দেখিয়ে দিলে তবেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা হোক বলে তিনি জানান। এদিকে বুধবারের ঘটনার পর ফারাক্কার বিডিও অফিসে কিছু সময়ের জন্য SIR শুনানি বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুনানি শুরু হয়েছে। ফারাক্কার বিডিও জুনেইদ আহমেদ জানিয়েছেন, প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories