Friday, March 6, 2026
28.9 C
Kolkata

১০০ থেকে ১১০টি আসনে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির

ভোটের আগেই নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচনের পর তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। তিনি বলেন, মানুষের ভরসায় ও পরিশ্রমের জোরে তাঁর দল ১০০ থেকে ১১০টি আসনে জিতবে এবং একক বৃহত্তম দল হিসেবে উঠে আসবে। হুমায়ুন কবীর আরও জানান, সরকার গড়ার জন্য বিজেপির সমর্থন নিতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি বলেন, বিজেপি যদি ৯৯টি আসনও পায়, তাহলে তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে বিজেপির সঙ্গে তাঁর বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে।

জেলা তৃণমূল কংগ্রেস তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তৃণমূল নেতাদের দাবি, হুমায়ুন কবীর আসলে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের নির্দেশেই তিনি রাজনীতি করছেন। তাঁদের বক্তব্য, বিজেপির বি-টিম হিসেবেই ভোটে দাঁড়িয়ে নানা অবাস্তব স্বপ্ন দেখছেন তিনি। নিজের বক্তব্যে হুমায়ুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদাহরণও টানেন। তিনি বলেন, কম আসন পেলেও নীতীশ মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই তিনিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ ৭০ থেকে ৭৫টি আসন পেতে পারে এবং ভোটের পর সরকার গড়বেন তিনিই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories