Saturday, September 5, 2026
28 C
Kolkata

অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার দায়িত্ব আমজনতাকে দিয়ে, কি মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে মোহন ভগবত?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত রবিবার নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, কেউকে সন্দেহজনক ভাবে “অবৈধ অনুপ্রবেশকারী” মনে হলে তা পুলিশকে জানাতে। তার দাবি, “ভাষা শুনলেই অনেক সময় বোঝা যায় তারা বাইরের লোক।” যদিও তিনি কোন ভাষার কথা বলছেন, তা স্পষ্ট করেননি।

মুম্বইয়ে সংঘের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, অনুপ্রবেশ রোধে সরকারের অনেক কাজ বাকি রয়েছে। তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। কাউকে অনুপ্রবেশকারী বলে বলে সন্দেহ হলে প্রশাসনকে জানালে পুলিশ তদন্ত করে নজরদারি চালাতে পারবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা ও ফেরত পাঠানোর কাজ ধীরে ধীরে শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা বাড়বে। জনগণনা এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের মতো প্রক্রিয়ায় অনেক সময় অ-নাগরিকদের নাম ধরা পড়ে এবং তারা স্বাভাবিকভাবেই বাদ পড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

তবে তার এই মন্তব্যের পর বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারের অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় তাদের ‘বাংলাদেশি’ বলে হেনস্থা ও আক্রমণের ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে মারধর ও প্রাণহানির ঘটনাও সামনে এসেছে।

সমালোচকদের মতে, এমন বক্তব্য জনতার মধ্যে ভুল বোঝাবুঝি ও ভয় বাড়াতে পারে। এতে সাধারণ মানুষ সন্দেহের বশে নিরীহ লোকজনকেও হয়রানি করতে পারে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে বাংলা ভাষী মুসলিমদের আটক করে নাগরিকত্বের প্রমাণ চাইছে পুলিশ। মানবাধিকার কর্মীরা বলছেন, নাগরিকত্ব যাচাইয়ের নামে যেন কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য না করা হয়। আইন মেনে ও সঠিক প্রক্রিয়ায় তদন্ত হওয়াই উচিত। এই ইস্যু ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories